বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

ঠাকুরগাঁওয়ে বিজিবির বিরুদ্ধে কৃষকদের মারপিটের অভিযোগ

 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার একটি সীমান্ত এলাকায় নাগর নদী থেকে ঘাস আনতে গিয়ে বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যদের হাতে মারপিটের স্বীকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের কাঁদশুকা গ্রামের ভুক্তভোগী কৃষক-কৃষানী’রা এমন অভিযোগ করেন। তবে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে বিষয়টি বানোয়াট। সুষ্ঠু বিচারের দাবি স্থানীয়দের। সারেজমিনে গিয়ে জানা যায়, সম্প্রতি গত ৪ জুন দুপুরে ঠাকুরগাঁও হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের বুজরুক সীমান্ত এলাকার নাগর নদীর পশ্চিম দিকে ঘাস কাটতে যায় কাঁদশুকা গ্রামের ৭ জন নারী পুরুষ।

তারা সকলেই কৃষক। ঘাস কেটে বাসায় ফেরার সময় বুজরুক সীমান্ত ফাঁড়ির বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা তাদের ডাক দেন। কৃষকরা তাদের কথায় সাড়া দিয়ে এগিয়ে যান।

কথা বলার এক পর্যায়ে ঐ কৃষকদের (নারী-পুরুষ) হাতে থাকা ঘাস কাটার যন্ত্র কেড়ে নিয়ে তাদের মারপিট শুরু করে দেন বিজিবির সদস্যরা। পরে পালিয়ে আসে সকলেই। এরপর রাতেই অনেকে ভর্তি হয় হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রাথমিক চিকিৎসা নিয়ে পরদিন সকালেই হাসপাতাল থেকে চলে যান সকলেই।

বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ার পর আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। ঘাস কাটতে যাওয়া ঐ কৃষকদের (নারী-পুরুষ) অভিযোগ কোন কারণ ছাড়াই বিজিবির লোকেরা তাদের মারপিট শুরু করেন। সুষ্ঠু বিচারের দাবি ভুক্তভোগী ও স্থানীয়দের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *