মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
বাগেরহাটে অস্বচ্ছল রোগী ও প্রতিষ্ঠানে জেলা পরিষদের সহায়তা উপকূলে কিশোরী-নারীর স্বাস্থ্যঝুঁকি নিয়ে সচেতনতা মোংলা-রামপালের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ গোয়ালন্দে যুবককে গলা কেটে হত্যা চন্দনাইশ জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২

ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও সভা

 

মো: মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,, ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৮ জুন শনিবার দিবসটি পালনে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

“স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” এই শ্লোগানে জেলা কালেক্টরেট চত্তরে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ, কে, এম হাসানুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান বাবলু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো: মোজাম্মেল হক, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

এ সময় কালেক্টরেট চত্তরের স্টলে ভূমি সম্বন্ধে বিভিন্ন বিষয়ে সেবা প্রদান করা হয়। এছাড়াও সদর উপজেলার ২০ জন সেরা ভুমি উন্নয়ন করদাতাকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *