বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত, আহত ২৮

দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী এলাকার চকরামপুর নামক স্থানে যাত্রীবাহী বাস ও আমবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২৮ জন। শুক্রবার (৫ জুলাই) সকাল সাড়ে ৬ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী এলাকার চকরামপুর আরিয়ান পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা

 

দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী এলাকার চকরামপুর নামক স্থানে যাত্রীবাহী বাস ও আমবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২৮ জন।

 

শুক্রবার (৫ জুলাই) সকাল সাড়ে ৬ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী এলাকার চকরামপুর আরিয়ান পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

 

 

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতয়ালী থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, নাবিল পরিবহন নামে যাত্রীবাহী একটি নৈশ্যকোচ আজ ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল। এসময় একটি আমবোঝাই ট্রাক দিনাজপুর থেকে ঢাকা অভিমুখে যাওয়ার সময় সকাল সাড়ে ৬টায় দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী এলাকার চকরামপুর নামক স্থানে পৌঁছলে যাত্রীবাহী কোচটির সঙ্গে আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কোচ ও ট্রাকের অগ্রভাগ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকের চালক হাসু (৪০) ও নাবিল কোচের হেল্পার (অজ্ঞাত) নিহত হন।

 

স্থানীয়রা যাত্রীবাহী বাসের আহত ৩০ জনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেদিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্তমানে আহত ২৭ জন যাত্রী চিকিৎসাধীন আছেন।

 

কোতয়ালী থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ৩ জন যাত্রীর মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *