মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
জাকারিয়া হোসাইন,
শরণখোলা উপজেলা, বাগেরহাট:
কোডেক বাস্তবায়ীত স্বপ্নের ঠিকানা প্রকল্প, শরণখোলা ব্রিজ স্কুলে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন স্কুল কর্তৃপক্ষ। যেখানে নতুন বছরে উৎসবমুখর পরিবেশ থাকার কথা ছিল, সেটা না হয়ে শোকের মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে।
স্বপ্নের ঠিকানা প্রকল্পের সুপারভাইজার নুরুজ্জামান বাচ্চু জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মরন স্মরণে শোকের মাঝে কোন অনুষ্ঠান ছাড়াই শিক্ষার্থীরদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নুরুজ্জামান বাচ্চু সুপারভাইজার স্বপ্নের ঠিকানা প্রকল্প, কোডেক শরণখোলা, বাগেরহাট। আরো উপস্থিত ছিলেন, স্কুল কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শরণখোলা ব্রিজ স্কুলের শিক্ষার্থীবৃন্দ। নতুন বছরের প্রথম দিনই বই হাতে পেয়ে শিক্ষার্থীরা খুবই খুশি। তাই বাংলাদেশ সরকারকে শিক্ষার্থীরা ধন্যবাদ জানিয়েছেন।