বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ কনস্টেবলের গুলিতে কনস্টেবল নিহত। আহত-১ 

নাগরিক সংবাদ,অনলাইন ডেক্সঃ

 

রাজধানীর বারিধারার কূটনীতিক “পল্লী” এলাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের গেটের সামনে মনিরুল ইসলাম নামের পুলিশের এক কনস্টেবলকে গুলি করে হত্যা করেন আরেক কনস্টেবল কাউসার আহমেদ।

কী কারণে কাউসার, মনিরুলকে হত্যা করেছেন তা জানতে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন পুলিশের মহা-পরিদর্শক “আইজিপি” চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

 

গত ৮ জুন ” শনিবার ” রাত ২টা ১৫ মিনিটে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে “আইজিপি ” বলেন। এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশ সদর দপ্তর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন *রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ফিলিস্তিনি দূতাবাসের সামনে আমাদের দুজন কনস্টেবল কর্মরত ছিলেন। এদের মধ্যে থেকে কনস্টেবল কাউসার আলীর গুলিতে কনস্টেবল “মনিরুল ইসলাম” গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় পথচারী জাপান দূতাবাসের গাড়ী চালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে তিন রাউন্ড গুলি রয়েছে বলে জানাযায়

আইজিপি আরও বলেন ঘটনা স্থল থেকে আমরা আক্রমণ কারী মনিরুল কে গ্রেফতার কে থানায় পাঠিয়েছি। কিছু এসএমটির গুলির খোসা, ২০ রাউন্ডন চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

 

কি? কেন? কি ভাবে? আমরা তদন্তের মাধ্যমে বিস্তারিত জানতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *