বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরায় সমাবেশ

মোঃ হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

 

০৩ জুলাই ২০২৪ তারিখ বিকালে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরা শহরের তালতলা হাইস্কুল মাঠে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুল বারি হেলাল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, বিএনপি , কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

এবং সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ শহিদুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যান, সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সহ-সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান, যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্তি রায়,

 

আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শের আলী, সদস্য সচিব তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এড. নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বাবু, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কলারোয়া উপজেলা বিএনপির শেখ শরিফুজ্জামান তুহিন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, জেলা তাঁতিদলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপন, জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান, জেলা ওলামা দলের সভাপতি মোঃ রন্জু, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সহ সমন্বয়ক মোঃ ফরিদ, আব্দুল আলীম, জেলা তাঁতীদলের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারি হেলাল বলেন, দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে হলে গণতন্ত্রের, জনগণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ছাড়া অন্য কোনো বিকল্প নাই। দেশ আজ অন্যদেশের পরাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। এমনকি দেশ আজ সার্বভৌমত্বের অস্তিত্ব সংকটে পড়েছে। এসব কিছু থেকে মুক্তি পেতে গেলে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতো কঠোর আন্দোলনে নামতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *