শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

মৈত্রীর শুভ জন্মদিনে…………

 

মা মনি,

অনেক অনেক শুভেচ্ছা নিও। আজ ২৫ জুন ২০২৫। প্রতিদিনের মতো আজো একটি ঝলমলে সোনালী দিন। কখনোবা মানুষের মতোই প্রকৃতির বৈরী আচরন দেখছি; আকাশের মন ভালো নেই! অনেক অনেক জমানো অভিমানগুলো যেন বৃষ্টির ফোঁটা হয়ে ঝরছে অবিরত! কখনো আবার ভ্যাপসা গরমে হাপিত্যেশ অবস্থা!
পুরো পৃথিবী জুড়ে আজ অন্যান্য দিনের মতোই সাধারণ একটি দিন বটে! আজো পুরো পৃথিবী জুড়ে উন্নয়নের জয়ধ্বনি শোনা যায়; কোথাও আবার খেটে খাওয়া সংগ্রামী মানুষের হাহাকার শোনা যায়! বুবুক্ষদের করুন চিৎকারে নড়ে চড়ে বসে বিবেক তাড়িত মানুষ!
শাসন-শোষনের দ্বৈরথ আজো চলছে পুরো বিশ্ব জুড়ে! আজকের দিনেও অনেক বড় ডিগ্রিধারী মহান ব্যক্তিগণ তাঁদের প্রিয় মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে সন্তানের দায়িত্ব পালন করেন! একই সাথে অনেক অল্প শিক্ষিত খেটে খাওয়া শ্রমিক জনম দু:খী মা’কে এক মুঠো ভাত তুলে দেয়! মায়ের শুকনো হাসি দেখে কী মুহুর্তেই সকল দু:খগুলো ম্লান হয়ে যায়না তখন?
হ্যাঁ, আজ তোমার বয়সী এক শ্রেণীর বন্ধুরা যখন মহা আনন্দের নামে উচ্ছৃঙ্খলতায় মেতে উঠে, ঠিক একই সময়ে অন্যরা বন্ধুরা পড়ালেখার পাশাপশি অনেক দায়িত্ব নিয়ে মায়ের আঁচলে নিজের ঘাম মুছে মায়ের পবিত্র হাসির ঝিলিক দেখে আবেগাপ্লুত হয়!
বিশ্বায়নের এই যুগে বাংলাদেশের ছেলেমেয়েরাও পিছিয়ে নেই এতটুকু! পৃথিবী যেন তেমাদের হাতে মুঠোয়! এখন তোমরাই জানো, কিভাবে সাজাবে এ পৃথিবী সাজাবে? কিভাবে বাংলাদেশের পৃতিবীটাকে মেরামত করবে? তোমাদের অমিত সম্ভাবনা রয়েছে বলেই অনেক প্রত্যাশা আজ নবীন প্রজন্মের কাছে প্রবীণ হতভাগ্যদের!
আজ তোমরা পড়ালেখার জন্য যেভাবে ছুটছো,সেভাবে কি ”মানুষ” হবার জন্য এতটুকু নিবেদন করেছো? হয়তো করেছো, করেই চলছো! আজ চরম অস্থিরতা আর উৎকন্ঠার মাঝে দিনাতিপাত করে প্রতিটি কণ্যা সন্তানের মা-বাবাগণ! নির্লিপ্ত হাসির অন্তরালে জমে থাকে একরাশ দুশ্চিন্তার কালো মেঘ!
প্রতিটি পদক্ষেপে অনেক সাবধানে চলাকেই তো শালীনতা বলা হয়, তা তোমরা জানো নিশ্চয়ই! হ্যাঁ, আমাদের মা’মনি তা খুব ভালোই জানে। তোমার নিশ্চয়ই মনে আছে মা, ছোট্টবেলায় তুমি পিছলে যাবার ভয়ে টেবিলে কিংবা উঁচু কোথাও উঠে দাঁড়াতে না…” অতি সাবধানতার কারণেই কিনা একটু দেরীতেই হাঁটতে শিখেছো! তাতে কি? অবশেষে শক্তভাবে ঠিকই তো হাঁটতে শিখলে! আমি কিন্তু ঠিক তখনই তোমার বিবেচনাবোধ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়েছিলাম। এক্সাক্টলি, ইউ ওয়্যার এ্যাবসুলেটলি রাইট মাই ডিয়ার চাইল্ড! জীবনের প্রতিটি পরতে পরতে এটা মনে রাখা খুবই জরুরী যে, “লুক বিফোর ইউ লীপ…”
সেদিনের সেই ছোট্টটি আজ তুমি কেবলমাত্র বয়সে যথেষ্ট বড় হয়েছো! এখনো পুরোপুরি মানুষ হতে পেরেছো কি? আমি চাই এখন থেকে প্রতিটি দিন প্রতিটি মুহুর্তে ’মানুষ’ হবার আন্দোলনে মেতে ওঠো! অধ্যবসায়ে তোমার একাগ্রতা একদিকে যেমন আমাদের দুশ্চিন্তা কমিয়েছে, অন্যদিকে প্রতিনিয়ত স্বপ্নদ্রষ্টা হিসেবে বাঁচতে শেখাচ্ছে! ইউ নো বেটার, হোয়াট ইজ রাইট অর রঙ! সো, তোমাকে বলবার কিছুই নেই! শুধুমাত্র এতটুকুই বলবো, একজন প্রকৃত মানুষের লেন্স দিয়ে সবকিছু দেখো, বিবেচনাবোধ বাড়াও তাহলে বুঝতে শিখবে, আসলে তোমার কি করা উচিৎ! আমি তোমার সাথে আছি প্রিয় মা’মনি। শুড আই নট বি ইয়্যুর বেস্ট ফ্রেন্ড? ইয়েস আই এম অলয়েজ ইউথ ইউ মা!
আজ এত কথা কেন বলছি, তা তো নিশ্চয়ই তুমি বুঝতে পারছো! আমার বুদ্ধিমতি মা’য়ের কি তা বুঝতে বাকি আছে? হ্যাঁ, আজ যে তোমার জন্মদিন। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। এই বিশেষ দিনে, খুব করে আমার মনে পড়ছে তোমার শৈশবের কথা। ছোট্টবেলার সেই দিনগুলো, যখন তুমি হেসে-খেলে বেড়াতে, সেগুলো আজও আমার হৃদয়ে অমলিন। ধীরে ধীরে তুমি আজ কত্ত বড় হয়ে গেছ! আমার চোখে তুমি সবসময়ই ছোট্টটি রয়ে যাবে, তবে একজন অসাধারণ ও সুবিবেচক তরুণী হিসেবে তোমার এই পথচলা তোমার মা-বাবাকে অনেক মুগ্ধ করে।
আমাদের কাছে তুমি সবসময়ই আমাদের বিশেষ অনুপ্রেরণা মা। তোমার মধ্যে আমি আত্মবিশ্বাস, দৃঢ়তা এবং ভালোবাসার এক অনন্য বহিঃপ্রকাশ দেখেছি তা তো সত্যিই অসাধারণ! এজন্য আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা!জীবনে চলার পথে অনেক বাঁধা আসবে, কিন্তু সবসময় মনে রেখো যে, তোমার বাবা সবসময় তোমার পাশে আছে। তোমার সাথে আছে। ইনশাল্লাহ যেকোনো পরিস্থিতিতে, আমি তোমার পাশে ছায়া হয়ে থাকব।
আজ ২৫ জুন। পৃথিবীতে ভালো-মন্দ যা কিছুই ঘটুক না কেন, আজ সবার কাছে দিনটি যত সাদামাটাই হোক না কেন, আমাদের কাছে নিশ্চয়ই একটি বিশেষ মহিমান্বিত দিন। আজ যে তোমার শুভ জন্মদিন, মা’মনি। তোমার জীবন আলোকময় হোক এবং তোমার স্বপ্নগুলো সত্যি হোক।
ইতি,
তোমার মা- বাবা।”

লেখক:
তানজিমুল ইসলাম
প্রাবন্ধিক ও সামাজিক উন্নয়ন কর্মী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *