সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
মোঃ শাহীন হাওলাদার
বাগেরহাটের শরণখোলায় মিম আক্তার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৮ ই মে শনিবার সকাল আটটার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামে নিজ ঘরের ভিতরে আড়ার সাথে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত গৃহবধূ হলো মালয়েশিয়া প্রবাসী মোঃ রানা সাজ্জালের স্ত্রী ও একই গ্রামের মৃত আমির হোসেনের কন্যা মিম আক্তার। তার ফুফু
মনিয়ারা বেগম অভিযোগ করে বলেন, রতিয়া রাজাপুর গ্রামের রানা সাজ্জালের সাথে আমার ভাতিজী মিমের বিয়ে দিই. দাম্পত্য জীবনে তাদের দুই কন্যা সন্তান রয়েছে।
পরিবারের সচ্ছলতা ফেরাতে গত ১০/১১ মাস আগে আমার ভাতিজী জামাই রানা সাজ্জাল তার শাশুড়ীর টাকায় মালয়েশিয়ায় পাড়ি জমান. এমতা অবস্থায় তার শশুর বাড়ির সদস্যদের সাথে খুঁটিনাটি বিষয় নিয়ে কলহ চলে আসছিলো মিমের।
তার জেরে পরিকল্পিতভাবে হত্যা করে আমার ভাতিজীকে ঝুলিয়ে রাখা হয়েছে দাবি তার। এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ( ওসি তদন্ত) রাধেশ্যাম সরদার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান.মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।এটি আত্মহত্যা নাকি হত্যা তদন্ত চলছে এবং সুরতহাল রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।