শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

শরণখোলায় নদীভাঙনের করাল গ্রাস: রিং বাঁধ সহ শতশত বিঘা জমি,ঘরবাড়ি ও গাছপালা বিলীন

 

মোঃ শাহীন হাওলাদার 

বাগেরহাট জেলার উপকূলীয় উপজেলা শরণখোলায় ভয়াবহ নদীভাঙনে হুমকির মুখে পড়েছে শতশত মানুষের জীবন ও সম্পদ। নদীর করাল গ্রাসে কয়েকবছরে রিং বাঁধসহ শতশত বিঘা আবাদি জমি, বসতঘর,গাছপালা এবং বিভিন্ন স্থাপনাসমূহ নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং এখনোও বিলীন হচ্ছে।সরজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার সাউথখালী ইউনিয়নের শরণখোলা বাজার হয়ে তেড়াবেকা ও বগী এলাকার প্রায় দুই কিলোমিটার রিং বাধের বিভিন্ন পয়েন্টে নদীর পানি প্রতিনিয়ত ভাঙনে রিং বাঁধ ধসে পড়ছে, ফলে প্রতিদিনই নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ছে।ভুক্তভোগী মোঃ হালিম,মোঃ ইউসুফ, রহিমা বেগম, জাহানারা বেগম বলেন: “আমাদের জমি, ঘর,গাছপালা চোখের সামনে সব নদীতে চলে গেল। এখন আমরা পরিবার নিয়ে ,আতঙ্কে দিন কাটাচ্ছি আবার কখন কি হয়ে যায়। স্থানীয়রা আরও জানান, কয়েক বছর ধরে নদীভাঙন মারাত্মক রূপ নিলেও কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্ট প্রশাসন। মাঝে মাঝে উপজেলা প্রশাসন ও বিভিন্ন এনজিও রিংবাঁধের ভেঙে যাওয়া জায়গা মেরামত করলেও তা দীর্ঘমেয়াদি হয়নি।স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা বলছেন, পরিস্থিতি এখন ভয়াবহ। জরুরি ভিত্তিতে টেকসই রিংবাধ নির্মাণের প্রকল্প হাতে না নিলে অচিরেই এই এলাকার ঘরবাড়ি ও ফসলি জমি মানচিত্র থেকে মুছে গিয়ে নদীর সাথে বিলীন হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।যাতে দ্রুত টেকসই রিং বাঁধ নির্মাণ হয়। এর আগেও উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে ভেঙ্গে যাওয়া রিংবাঁধ সংস্কার করা হয়েছে। আবারও সকলকে সাথে নিয়ে ভেঙে যাওয়া রিং বাঁধ সংস্কারের চেষ্টা করবে উপজেলা প্রশাসন।উল্লেখ্য,জলবায়ু পরিবর্তনের কারণে পানির তোড়ে উপকূলীয় এলাকার নদীগুলোতে ভাঙন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে আগামী দিনে বিস্তীর্ণ অঞ্চল ব্যাপক বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *