রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

শরীয়তপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

শরীয়তপুর, ৫ জুন, ২০২৪ (বাসস) : “করবো ভুমি পুনরুদ্ধার, রুখবে মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” প্রতিপাদ্যে ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ বান্ধব বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে শরীয়তপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা তথ্য কর্মকর্তা শাহীন মিয়া, পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান প্রমূখ। এছাড়াও বীরমুক্তিযোদ্ধাগণ, শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে বৃক্ষ রোপণ ও পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা বৈশ্বিক পরিবেশ বিপর্যয় রোধে গাছ লাগানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, বৈশ্বিক জলবায়ুর ক্ষতিকর প্রভাব ও উষ্ণতার বিরুপ প্রভাব মোকাবেলায় এবং আগামী প্রজন্মের জন্য পরিবেশ বান্ধব বিশ্ব গড়তে প্রত্যেককে গাছ লাগানো ও পরিচর্যাসহ পরিবেশের ক্ষতিকারক কাজ রোধে নিরলস পদক্ষেপ নেয়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *