মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে খুবিতে শুরু হচ্ছে ‘কথা সংগ্রহ উৎসব ২০২৬’

 

খুবি প্রতিনিধি,

শিক্ষার্থীদের সৃজনশীলতা, চিন্তা ও সাহিত্যিক মনন বিকাশের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে ভিন্নধর্মী আয়োজন ‘কথা সংগ্রহ উৎসব২০২৬’।

উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন বৃহত্তর রংপুর–দিনাজপুর ছাত্রকল্যাণ অ্যাসোসিয়েশন (জিআরডিএ)।
আয়োজকরা জানান, শব্দ, ভাবনা ও সৃজনশীলতার মাধ্যমে আমাদের ইতিহাস, সংস্কৃতি ও অনুভূতির গল্পগুলো শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে তরুণদের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় উৎসাহিত করতেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এবারের উৎসবে প্রতিযোগিতার জন্য রাখা হয়েছে তিনটি বিশেষ বিভাগ – ছোটগল্প লিখন, চলচ্চিত্র পর্যালোচনা এবং কবিতা আবৃত্তি। ‘ছোটগল্প লিখন’ বিভাগে প্রতিযোগীদের খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও উত্তরবঙ্গকে কেন্দ্র করে গল্প লিখতে হবে। আর ‘চলচ্চিত্র পর্যালোচনা’ বিভাগে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ বা ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত যেকোনো চলচ্চিত্র নিয়ে বিশ্লেষণধর্মী লেখা জমা দেওয়া যাবে।
এছাড়া কবিতা আবৃত্তি বিভাগ রাখা হয়েছে ঐচ্ছিকভাবে। এই বিভাগে অংশগ্রহণকারীদের নিজের আবৃত্তির ভিডিও ধারণ করে জমা দিতে হবে। তবে ভিডিওতে কোনো ধরনের কৃত্রিম শব্দ সংযোজন বা ভিডিও সম্পাদনা করা যাবে না বলে আয়োজক সূত্রে জানানো হয়েছে।

আগামী ১২ মার্চ থেকে শুরু হয়ে প্রতিযোগিতার লেখা ও ভিডিও জমা দেওয়া চলবে ২০ মার্চ পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের যেকোনো ডিসিপ্লিনের শিক্ষার্থী এতে অংশ নিতে পারবেন। একজন প্রতিযোগী চাইলে তিনটি বিভাগেই অংশ নিয়ে নিজের সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পাবেন।
প্রতিযোগীদের লেখা বা ভিডিও সংগঠনের নির্ধারিত ইমেইল ঠিকানায় (grdaofku@gmail.com) পাঠাতে হবে। জমা দেওয়ার সময় অবশ্যই শিক্ষার্থীর পূর্ণ নাম, ডিসিপ্লিন, ব্যাচ ও ইমেইল ঠিকানা উল্লেখ করতে হবে।

আয়োজনের পুরস্কার ও স্বীকৃতি প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম বলেন, “প্রতিটি বিভাগের শীর্ষ তিনজন বিজয়ীর জন্য থাকবে বিশেষ পুরস্কার। পাশাপাশি শীর্ষ পাঁচজনকে দেওয়া হবে বিশেষ সনদ। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী পাবেন অংশগ্রহণের স্বীকৃতিপত্র।”
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল প্রকাশ ও সাংস্কৃতিক চর্চা আরও বিস্তৃত হবে বলে আশা করছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *