মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
বাগেরহাটে অস্বচ্ছল রোগী ও প্রতিষ্ঠানে জেলা পরিষদের সহায়তা উপকূলে কিশোরী-নারীর স্বাস্থ্যঝুঁকি নিয়ে সচেতনতা মোংলা-রামপালের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ গোয়ালন্দে যুবককে গলা কেটে হত্যা চন্দনাইশ জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২

সাতক্ষীরায় ৭ দিন ব্যাপী ভূমিসেবা সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধন 

 

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা ঃ “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে

সাতক্ষীরায় ৭ দিন ব্যাপী ভূমিসেবা সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহ’র উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিঞ্চপদ পাল’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা বিএম রাজ্জাক।

এসময় আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা কৃষি প্রকৌশলী মো. হারুন অর রশিদ। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ,

আরডিসি মহিউদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট যথা নুসরাত জাহান অনন্যা, আহসান হাবিব, নাভিল হোসেন তামিম, তাজুল ইসলাম, সাইফুল ইসলাম, সাতক্ষীরা পৌর ভূমি কর্মকর্তা মোস্তফা মনিরুজ্জামান প্রমুখ।

 

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

প্রমুখ। উল্লেখ ৮ থেকে ১৪ জুন পর্যন্ত উক্ত ভূমিসেবা সপ্তাহ চলবে। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জেলায় ভূমি সংক্রান্ত যত সমস্যা জানালেন স্টল থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করা হবে। দালালদের রোধ করতে মূলত স্মার্ট ভূমিসেবা চালু করা হয়েছে। ৭ দিনের মধ্যে ভূমি সংক্রান্ত যেকোন সমস্যা সমাধান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *