শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

সাদ্দাম সভাপতি-ওসমান সম্পাদক চন্দনাইশ থানা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

এস.এম.জাকির,

চন্দনাইশ,(চট্টগ্রাম)

 

চন্দনাইশ সদরস্থ চন্দনাইশ থানা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন গতকাল ২৯ জুন সম্পন্ন হয়েছে। ৩’শ জন ভোটারের মধ্যে ২৯৪ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মো. সাদ্দাম হোসেন (চেয়ার) ১৮৬, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবদুল আজিজ (মোটর সাইকেল) ১’শ, সাধারণ সম্পাদক পদে মো. ওসমান গণি (প্রজাপতি) ১৪৬, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আমির খসরু (ঘোড়া) ৭৪, সহ-সভাপতি পদে মো. জিসান (হরিণ) ১৫৮,তার  নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. পারভেজ উদ্দীন (মোরগ) ১২২, সহ-অর্থ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন চৌধুরী (মাছ) ১৭০, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. রাশেদ (আম) ১১৬, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. হাছান চৌধুরী (ফুটবল) ২২৮, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিলন দাশ (ক্রিকেট ব্যাট) ৫৭ ভোট পেয়েছেন। ১১টি পদে ১৬ জন প্রার্থীর মধ্যে সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রচার সম্পাদক পদে একক প্রার্থী হওয়ায় তারা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিলেন। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *