শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

হাসপাতালে পা রাখলে সবাই মনে করে আমি অন্তঃসত্ত্বা: সোনাক্ষী সিনহা

গেল ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। দীর্ঘ ৭ বছর প্রেম করার পর জাহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তারকাদের নিয়ে গুঞ্জনের কোনো শেষ নেই। কখনও বিয়ের গুঞ্জন, কখনও প্রেমের, কখনও মা হওয়ার কিংবা সম্পর্ক ভাঙার। এবার বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার মা হওয়ার গুঞ্জন উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।

 

সাত বছর প্রেমের সম্পর্কের পর গত ২৩ জুন বলিউড অভিনেতা জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। কিন্তু বিয়ের মাত্র এক সপ্তাহের মধ্যেই হাসপাতালে যেতে হয় তাদের। এরপর থেকেই নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছে। এতে বেশ চটেছেন সোনাক্ষী।

 

 

জানা গেছে, গত ২৮ জুন বিকেলে হাসপাতালে যান সোনাক্ষী-জাহির। নবদম্পতির হাসপাতালে যাওয়ার ভিডিও ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের জল্পনা শুরু।

 

এদিকে সোনাক্ষীর আসন্ন সিনেমা ‘কাকুদা’-এর প্রচারে হাজির হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার গুজব নিয়ে কথা বলেন তিনি। অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে অভিনেত্রী বলেন, একমাত্র পরিবর্তন হলো আমি এখন হাসপাতালে যেতে পারি না। কারণ, আমি হাসপাতালের বাইরে পা রাখলেই লোকেরা মনে করে আমি অন্তঃসত্ত্বা।

 

 

সোনাক্ষী ও জাহিরের হাসপাতালে যাওয়ার সময় অনেকেই জানতেন না শত্রুঘ্ন সিনহা জ্বরের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। অভিনেত্রীর ভাই লব সিনহা পিটিআইকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার বাবার প্রচণ্ড জ্বর ছিল। তাই বাবাকে হাসপাতালে নিয়ে যাই। আপনাদেরকে আমি বলতে পারি কোনো অস্ত্রোপচার হয়নি।

 

জানা গেছে, ঘরোয়া আয়োজনে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন সোনাক্ষী-জাহির। সালমান খানের পার্টিতে পরিচয় দুজনের। সেখান থেকেই শুরু প্রেম। সালমানের ঘনিষ্ঠ বন্ধু ইকবাল রতনসির ছেলে জাহির। সালমানের হাত ধরেই বলিউডে পথচলা শুরু সোনাক্ষীর। অন্যদিকে ভাইজানের প্রযোজনায় তৈরি ‘নোটবুক’ সিনেমা দিয়েই অভিনয় শুরু জাহিরের। তাদের বিয়েতেও হাজির ছিলেন সালমান।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *