সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
সড়কের বেহাল দশা, টিউবওয়েল ও সড়ক বাতি নেই মায়ের জন্য দোয়া চেয়েছেন – ফরিদউদ্দিন মানিক গাছ পড়ে ৩ ঘর বিধ্বস্ত-বিদ্যুৎ বিভাগের প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। চট্টগ্রাম চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অননুমোদিত বীজ বিক্রয়ের অপরাধে ৩০,০০০/- টাকা জরিমানা শরণখোলায় ডিএনসির অভিযান: ৫০ পিস ইয়াবাসহ সরঞ্জাম উদ্ধার, ছাদ থেকে লাফিয়ে পালালেন শীর্ষ কারবারি ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায় দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ। শরণখোলায় সোনালী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক খাদেম নিয়ামুন নাসির আলাপ এর রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছন – আসাদুজ্জামান আসাদ তালুকদার

আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সেই অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এবারের ঈদে কোরবানি হচ্ছে না।

 

ডেক্স রিপোর্ট

বুধবার (২৭ মে) কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে মহিষটি বিকেল সাড়ে ৫টার সময় কেরানীগঞ্জ থানায় নিয়ে যেতে দেখা যায়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ বলেন, মালিকের বাসা থেকে মহিষটিকে ফেরত আনা হয়েছে। এটি বিরল প্রজাতির প্রাণী বিধায় এটাকে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে।
একাধিক সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের একটি খামারে জন্ম নেয়া বিরল প্রজাতির এই মহিষটি দেখতে সাধারণ মানুষের ব্যাপক কৌতূহল ও ভিড় তৈরি হয়েছিল। বিক্রির পর বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে— এমন আশঙ্কায় মহিষটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এই পরিস্থিতিতে বিষয়টিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হস্তক্ষেপ করেন।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, জননিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আপাতত মহিষটিকে লালন-পালন করা হবে।
পরবর্তী সময়ে মন্ত্রীর নির্দেশনায় ও পরামর্শে ক্রেতাকে মহিষটির জন্য পরিশোধিত মূল্য ফেরত দিয়ে মহিষটি আবারও ফিরিয়ে নেয়া হয়।
প্রসঙ্গত, মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। বিশ্বের বহুল পরিচিত রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস, গালফ নিউজসহ অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমে অ্যালবিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সংবাদ প্রচার করতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *