সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাগেরহাটে অস্বচ্ছল রোগী ও প্রতিষ্ঠানে জেলা পরিষদের সহায়তা উপকূলে কিশোরী-নারীর স্বাস্থ্যঝুঁকি নিয়ে সচেতনতা মোংলা-রামপালের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ গোয়ালন্দে যুবককে গলা কেটে হত্যা চন্দনাইশ জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মলম ও অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট ছোপড়া গ্রামে চেতনা নাশক ঔষুধ সহ ঠাকুরগাঁও আন্ত: জেলার মলম ও অজ্ঞান পার্টির ৩ জন সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।

 

সম্প্রতি গত ২৪ মে শুক্রবার রাতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মোড়লহাট ছোপড়া গ্রাম এলাকায় আবু সায়েদের হোটেল হতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদকবিরোধী অভিযানে ঠাকুরগাঁও আন্ত: জেলার মলম ও অজ্ঞান পার্টির ৩ সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।

 

গ্রেফতারকৃতরা হলেন পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর গ্রামের মৃত আছিল উদ্দীনের ছেলে মো: জামিরুল ইসলাম (৩৮), একই গ্রামের নুর ইসলামের ছেলে মো: আব্দুর রাজ্জাক (২৮), বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের আমিনুল ইসলামের ছেলে মো: ফারুক হোসেন (৩৩)।

 

পুলিশ তাদেরকে আটক করে পরিহিত পেন্ট হইতে তল্লাশি চালিয়ে চেতনানাশক ঔষুধ উদ্ধার করে। আটককৃতদের নামে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী সহ বিভিন্ন এলাকায় অসংখ্য মামলা রয়েছে।

 

বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির জানান, আটককৃতরা ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামার সহ বিভিন্ন জেলার বাসাবাড়ীতে মানুষকে অজ্ঞান করে থাকে। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা রয়েছে। পুলিশ সম্প্রতি গত ২৫ মে শনিবার আটককৃতদের ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করেছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *