মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাগেরহাটে অস্বচ্ছল রোগী ও প্রতিষ্ঠানে জেলা পরিষদের সহায়তা উপকূলে কিশোরী-নারীর স্বাস্থ্যঝুঁকি নিয়ে সচেতনতা মোংলা-রামপালের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ গোয়ালন্দে যুবককে গলা কেটে হত্যা চন্দনাইশ জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২

ঠাকুরগাঁওয়ে বালুর ঢিবির পাশে খেতে পড়ে ছিল অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলায় মহাসড়কের বালুর ঢিবির পাশে খেত থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জুন) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর চৌধুরীপাড়া এলাকার একটি খেত থেকে বৃদ্ধা ঐ মহিলার মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, পথচারীরা সড়কের পাশে একটি খেতে মহিলাটির লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে সিআইডি টিম মহিলার পরিচয় শনাক্ত করতে কাজ করছে। এ ঘটনায় তদন্ত চলছে। ঠাকুরগাঁও সদর থানায় একটি ইউডি মামলা করা হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *