সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
নুসরাত সুলতানা, খুবি প্রতিনিধি: বসন্তকে নিয়ে বাঙালির কৌতূহলের শেষ নেই। বসন্তকে নিয়ে আবেগ তাড়িত বাঙালি- কবি- সাহিত্যিকরা লিখেছেন অনন্য অসাধারণ সব গান-কবিতা। বসন্তের গানে মাতোয়ারা বাঙালির কণ্ঠে উঠে বসন্ত বন্দনা-
‘বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা/ কারা যে ডাকিল পিছু বসন্ত এসে গেছে…..!
খুলনা বিশ্ববিদ্যালয়ে বাংলা ডিসিপ্লিনের উদ্যোগে অদম্য বাংলা প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে বসন্তকে বরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও বহিরাগতদের পাদচারণায় ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। সংগীত, নৃত্য, আবৃত্তিসহ হরেক রকমের আয়োজনে বসন্তের আবেশ ছড়িয়ে পড়ে মানুষের মাঝে।
মেয়েদের পরনে লাল, হলুদ ও বাসন্তী রঙের শাড়ি। মাথায় গোলাপ, বেলি, কপালে টিপ, হাতে চুড়ি, পায়ে নূপুর, খোঁপায় লাল টকটকে চন্দ্রমল্লিকা, বেণীতে গোঁজানো রজনীগন্ধা। বাহারি ফুলে সেজেগুজে এসেছিল তরুণীরা। আর ছেলেরা লাল, হলুদ সাদা পাঞ্জাবী পরে যোগ দিয়েছে বসন্তবরণের বিভিন্ন আয়োজনে।
উপস্থিত দর্শনার্থী লামিয়া আক্তার বলেন, বসন্ত আমাদের প্রাণের উৎসব। একই দিনে ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস হওয়ায় দিনটি আরও বেশি উপভোগ করছি।”“সকালে উঠেই এখানে চলে এসেছি বসন্ত উৎসব দেখতে। এরপর বইমেলায় যাব। বসন্তের প্রথম দিনটি সারা দিন উপভোগ করব।”
সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী ফারিহা সুলতানা বলেন
বসন্ত উৎসব উদযাপন আমাদের সংস্কৃতির সাথে ওতোপ্রোতভাবে জড়িত৷ বসন্তে আমরা প্রিয়জনের সাথে সারাদিন বাইরে ঘোরাঘুরি করতেই পছন্দ করি৷