শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত,কৃষি উন্নয়নে নতুন দিগন্তের প্রত্যাশা-এমপির মোরেলগঞ্জে সড়কে বালু ও ইট ফেলে জনদুর্ভোগ লাঘবে বিএনপি নেতা আসাদুজ্জামান মিলনের উদ্যোগ হিন্দু নারীর সাথে আপত্তিকর অবস্থায় জামায়াতের নেতা জন সাধারনের কাছে আটক।l বিক্ষোভ মিছিলকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিল কলেজ ছাত্রদল লম্পট ওয়াহিদ আকনের বিচার করবে কে ? ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান-২০২৬ শরণখোলায় কেন্দ্রীয় কবরস্থানের জমি দখল করে ব্যবসার অভিযোগ,ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী শরণখোলায় মহাসাগর রক্ষায় সচেতনতার ডাক:বিশ্ব মহাসাগর দিবসে র‍্যালি,সভা ও বর্জ্য অপসারণ কর্মসূচি শরণখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই,সব হারিয়ে নিঃস্ব বিধবা সুমির আহাজারি খান জাহান আলী মাজারের দীঘিতে ৮ বছরের শিশুকে টেনে নিল কুমির

শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত,কৃষি উন্নয়নে নতুন দিগন্তের প্রত্যাশা-এমপির

 

মোঃ শাহীন হাওলাদার

বাগেরহাটের শরণখোলা উপজেলায় কৃষি উন্নয়ন,পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।কৃষি কর্মকর্তা দেবব্রত সরকারের সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা অর্থিতা হাওলাদার,অতিরিক্ত উপ-পরিচালক( কৃষি) অপূর্ব লাল সরকার,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিম,মহিলা বিষয়ক কর্মকর্ত আব্দুল হাই,উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির সহ প্রশাসনের কর্মকর্তাগন,রাজনীতবীদ,সাংবাদিক,বিভিন্ন এনজির কর্মকর্তাগন ও উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী,কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মাননীয় সংসদ সদস্য তাঁর বক্তব্যে বলেন, কৃষিকে আধুনিক ও লাভজনক খাতে পরিণত করতে কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার এবং মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ সহ কৃষি উন্নয়নে নতুন দিগন্তের প্রত্যাশা আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় ফিল্ড স্কুলের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা বিনিময়, সফল কৃষি উদ্যোগ উপস্থাপন এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।আয়োজকরা জানান, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের পুষ্টিসম্মত খাদ্য উৎপাদন, আয়বর্ধক কর্মকাণ্ড, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ধরনের কংগ্রেস কৃষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *