বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
স্ত্রী কবরে, স্বামী কারাগারে: শরণখোলায় গৃহবধূর মৃত্যুকে ঘিরে আত্মহত্যা প্ররোচনার মামলা চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল নির্বাহী প্রকৌশলীর নির্দেশ উপেক্ষিত চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান স্কুলের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ। সরকারি হসপিটালে চিকিৎসা না দিয়ে প্রাইভেট চিকিৎসা দেয়া নিয়ে জনগণের প্রশ্ন? ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ।

৩ বছর পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর জয় হত্যার চার্জ গঠন সিআইডির 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর বাঙ্গাটলি গ্রামের শিশু জুলফিকার হাসান জয় (১০) হত্যাকান্ডের চার্জ গঠন করলো সিআইডি। তদন্ত শেষে সিআইডি’র সাব ইন্সপেক্টর সাজু মিয়া তদন্তকারী কর্মকর্তা হিসেবে চার্জ গঠন করেন। পরে চার্জ শীট বিজ্ঞ আদালতে দাখিল করলে মামলার আসামী তরিকুল ইসলাম মন্টু ও সিদ্দিকুর রহমানকে বিজ্ঞ আদালত কারাগারে প্রেরন করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২০ জুন বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর বাঙ্গাটলি গ্রামের মো: হযরত আলীর ছেলে শিশু জুলফিকার হাসান জয় (১০) নিরুদ্দেশ হন। তাকে অনেক খোজাখুজির পর কোথাও না পেয়ে তার পিতা হযরত আলী বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরী জমা করেন।

এ অবস্থায় পরদিন বাড়ির পাশের একটি পুকুর থেকে জয়ের মরদেহ উদ্ধার করে পরিবার। পরে ২৯ জুন একটি মামলা দায়ের করেন। মামলায় আসামীরা হলেন, ঐ গ্রামের মো: রহিত আলী, মোছা: রুনা আক্তার, মো: তরিকুল ইসলাম, মোছা: মায়মুনা আক্তার, মো: সিরাজুল ইসলাম, মো: সিদ্দিকুর রহমান।

অবশেষে মামলাটি তদন্তের জন্য ঠাকুরগাঁও সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়। ৩ বছর তদন্ত শেষে সিআইডি’র সাব ইন্সপেক্টর মো: সাজু মিয়া মামলার চার্জ গঠন করে বিজ্ঞ আদালতে প্রেরন করেন।

এতে শিশু জয়কে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। চার্জ গঠনের পর জয়ের পরিবার, এলাকাবাসীসহ বালিয়াডাঙ্গীর সর্বস্তরের মানুষজন সিআইডি কর্মকর্তা সাজু মিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *