শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা।

 

মোরেলগঞ্জ প্রতিনিধি 

রোববার (১০মার্চ) বেলা ১১টায় মোড়লগঞ্জ কাপড়ে পট্টি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে আসেন শিক্ষার্থীরা। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন কর্মসূচিতে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় তারা ‘আমার বোন, তোমার বোন আছিয়া আছিয়া’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকের কবর দে’, ‘প্রতিরোধের আগুন বুকে, ধর্ষকদের রুখে দাও’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’- এসব স্লোগান দেন।

মানববন্ধনে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন বলেন, ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সেই সঙ্গে কঠোর আইন প্রয়োগ করতে হবে। দেশের নানা প্রান্তে ধর্ষণের ঘটনা ঘটছে, বিচার হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের বিচারের আওতায় আনতে হবে। এভাবে চলতে থাকলে সমাজব্যবস্থা ভেঙে পড়বে। এখনই ধর্ষকদের বিচার করতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন
ছাত্রনেতা আলাউদ্দিন,সিফাত,রাব্বি,জিলানী,সাব্বির,সিফাত সহ সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *