মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ইবিতে ‘ডি’ ইউনিটের ভর্তি আবেদন শুরু ১৩ এপ্রিল, পরীক্ষা ১১ মে

স্বতন্ত্রভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছুরা আগামী ১৩ এপ্রিল থেকে এই ইউনিটে ভর্তি আবেদন করতে পারবেন। যা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। এছাড়া আগামী ১১ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার প্রকাশিত এক ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ এপ্রিল থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকের ‘ডি’ ইউনিটের ভর্তি আবেদন শুরু হবে। যা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। আবেদন ফি ধরা হয়েছে ১৫০০ টাকা। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে। আবেদনকারীকে ২০২২ অথবা ২০২৩ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের এবং ২০১৯, ২০২০ অথবা ২০২১ সালে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

 

এমসিকিউ পদ্ধতিতে ৮০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ কাটা যাবে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তিচ্ছুদের এই ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের তিনটি ও কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগ রয়েছে। চারটি বিভাগে মোট আসন সংখ্যা রয়েছে ৩২০টি।

প্রসঙ্গত, ভর্তি পরীক্ষার যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.iu.ac.bd/admission) পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *