বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
স্ত্রী কবরে, স্বামী কারাগারে: শরণখোলায় গৃহবধূর মৃত্যুকে ঘিরে আত্মহত্যা প্ররোচনার মামলা চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল নির্বাহী প্রকৌশলীর নির্দেশ উপেক্ষিত চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান স্কুলের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ। সরকারি হসপিটালে চিকিৎসা না দিয়ে প্রাইভেট চিকিৎসা দেয়া নিয়ে জনগণের প্রশ্ন? ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ।

এই সেই সৌরভ

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়ক থেকে প্রায় ৫ লাখ টাকা সহ একটি ব্যাগ কুড়িয়ে পান বলে জানান, শাকির হোসেন সৌরভ (২৮)। আর সে টাকা ফেরৎ দিতে সারা শহড়জুড়ে মাইকিং করা হয়। মাইকিং করার বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে চলে তুমুল আলোচনা। বিভিন্ন মানুষ সাধুবাদ জানিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। গণমাধ্যমে ব্যাপক ভাবে প্রচারও হয়। কিন্তু নিজের অপকর্ম ঢাকতে সাজানো নাটক করা হয়েছে বলে জানিয়েছেন এক ব্যবসায়ী। জানা গেছে, শাকির হোসেন সৌরভ ঠাকুরগাঁও জেলার বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ মেশিনারির মালিক মাহমুদ আলমের ম্যানেজার ছিলেন। সে পিএইচপি এরাবিয়ান হর্স ঢেউ টিন ও আনোয়ার সিট টিনের ডিলার শীপ পরিচালনা করতেন। সে সময় উভয়ের যোগসাজসে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছে কোম্পানির অফার ও মূল্য ছাড়ের কথা বলে গোবিন্দ চন্দ্র মন্ডলসহ ৮ ব্যবসায়ীর কাছ থেকে ৮ কোটি ২৬ লাখ টাকা মাহমুদ আলমের ব্যাংক হিসাব, সৌরভের ব্যাংক হিসাব এবং সৌরভের স্ত্রী ফরিদা পারভিনের ব্যাংক হিসেবে গ্রহণ করেন।

কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও মাহমুদ আলম ও তার ম্যানেজার সাকির হোসেন সৌরভ ঢেউ টিন ও সিমেন্টের টিন দিতে গড়িমসি করে। এক পর্যায়ে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। পরে গোবিন্দ চন্দ্র মন্ডল বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে ২০২৩ সালের ৫ জানুয়ারি মামলা দায়ের করেন। সে মামলায় চলতি মাসের ১১ জুলাই আসামীগণ আদালতে হাজিরা দিতে গেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত, রাণীশংকৈল, ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ বিচারক আরিফুর রহমান আসামীদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার আসামীরা হলেন, ঠাকুরগাঁও পৌরশহরের হাজীপাড়া মহল্লার হাফিজ উদ্দীনের ছেলে মাহামুদ আলম (৫৩), শান্তিনগর মহল্লার আনোয়ার হোসেনের ছেলে সাকির হোসেন সৌরভ (২৮) ও জাকির হোসেন শাওন (২৪) এবং সৌরভের স্ত্রী ফরিদা পারভিন (২৩)।

বাদী পক্ষের আইনজীবী ইন্দ্র নাথ রায় বলেন পিআরবি’র তদন্ত প্রতিবেদন সত্যতা মিলায় আসামীগণ আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত আসামীদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *