শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের ঈদুল ফিতরের নামাজ লাখ লাখ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো।

ডাঃ আল হাসান মোবারক

নিজস্ব প্রতিবেদক

 

গত ১১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় ঈদের নামাজ জামাতের সময় নির্ধারিত থাকলেও আগের দিন রাত থেকে মানুষ আসতে থেকে কিশোরগঞ্জে শোলাকিয়া ও তার আশেপাশের এলাকায় এবং সকাল থেকেই ঈদগাঁয়ের মাঠে অবস্থান নেয় মুসল্লিরা।

এই সময় নির্ধারিত ইমাম মওলানা ফরিদ উদ্দিন মাসুদ এর অনুপস্থিতিতে নামাজ পড়ান জেলা শহরের বড় বাজার মসজিদের ইমাম মাওলানা শোয়াইব বিন আবদুর রউফ নামাজের ইমামতি করেন।

এদিন সকাল সাড়ে ৮ টার আগেই কানায় কানায় ভরে যায় ঈদগাহ ময়দান। নামাজ শুরু হলে মাঠে উপচেপড়া ভিড়ের কারণে আশপাশের রাস্তা-ঘাট, বাসাবাড়ির ছাদ, নরসুন্দা নদীর পারে মুসল্লিরা নামাজের কাতার করে দাঁড়িয়ে যান।
শোলাকিয়া মাঠের ঐতিহ্য ও রেওয়াজ অনুযায়ী ,জামাত শুরুর আগে মুসল্লিদের সংকেত দিতে শর্টগানের ছয়টি ফাঁকা গুলি মাধ্যমে সকাল ১০ টায় জামাত শুরু হয়।
তিনটি জামাত শুরুর ৫ মিনিট আগে, ২টি ৩ মিনিট আগে এবং শেষটি জামাত শুরুর ১ মিনিট আগে ছোড়া হয়। এই সময় মুসল্লিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাই ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখর ছিল ময়দান।
এ বছর শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৭তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রায় ৭ একর মূল মাঠ ছাড়িয়ে আশেপাশের পাড়া-মহল্লায় ঈদের জামাতের সঙ্গে শরিক হয়েছেন মুসুল্লিগণ।

নামাজ শেষে শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, এবারও দেশ-বিদেশের ৫ লাখেরও বেশি মুসল্লি এ ময়দানে একসঙ্গে নামাজ আদায় করেছেন।

শোলাকিয়ায় নামাজ আদায়ে জন্য গত দুই দিন ধরেই বিদেশে ও দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে কিশোরগঞ্জে লোক আসতে শুরু করে। এই সময় তাঁরা আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের বাসায়, আবাসিক হোটেল, শহরের মসজিদগুলোতে এবং ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়ে রাতে অবস্থান করে।
এদিকে ভোর রাতে থেকে ট্রেন, বাস, ট্রাক, মাইক্রোবাস, রিকশা, মোটরসাইকেল, সাইকেল ও হেঁটে হাজারো মানুষ আসেন ঈদগাঁহে। মুসল্লিদের যাতায়াতে জন্য রেলওয়ে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে।
নামাজ শেষে বাংলাদেশ সহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশের সবচেয়ে বড় এই ঈদের জামাত নির্বিঘ্নে করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছিল স্থানীয় প্রশাসনের। মোতায়েন করা হয়েছিল র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ), পাঁচ প্লাটুন বিজিবি, ছাড়াও জেলা পুলিশের দেড় হাজার এরও বেশি সদস্য।
মাঠের ভেতর ও বাইরে ছিল অর্ধশতাধিক সিসিটিভি ক্যামেরা, পুরো মাঠ পর্যবেক্ষণের জন্য ছিল বেশ কয়েকটি ড্রোন। ছয়টি পর্যবেক্ষণ টাওয়ারের মাধ্যমে আগত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। এ ছাড়া মাঠের ভেতর-বাইরে পুলিশ বাহিনীকে সহায়তায় ছিল বেশ কিছু স্বেচ্ছাসেবক দল। নিরাপত্তার স্বার্থে কাউকে ছাতা বা কোনো ধরনের ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। শুধু পাতলা জায়নামাজ নিয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *