সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাগেরহাটে অস্বচ্ছল রোগী ও প্রতিষ্ঠানে জেলা পরিষদের সহায়তা উপকূলে কিশোরী-নারীর স্বাস্থ্যঝুঁকি নিয়ে সচেতনতা মোংলা-রামপালের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ গোয়ালন্দে যুবককে গলা কেটে হত্যা চন্দনাইশ জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২

কেরানীগঞ্জ প্রেস ক্লাবে নির্বাচন সম্পন্ন, রায়হান সভাপতি সম্পাদক আলতাফ হোসেন মিন্টু

 

বিশেষ প্রতিবেদক :

 

উৎসব মুখের পরিবেশে ঐতিহ্যবাহী কেরানীগঞ্জ প্রেস ক্লাবে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কেরানীগঞ্জের জিনজিরা বাসরোডে সংগঠনের নিজস্ব ভবনে সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। এতে সভাপতি পদে প্রতিদন্দিতা করেন দৈনিক সমকাল পত্রিকার মোঃ রায়হান খান ও দৈনিক ইত্তেফাক পত্রিকার এইচ এম আমিন। সাধারণ সম্পাদক পদে কালের কন্ঠের আলতাফ হোসেন মিন্টু,দৈনিক যুগান্তর পত্রিকার আবু জাফর প্রতিদন্দিতা করেন।

বিপুল ভোটের ব্যাবধানে সভাপতি পদে নির্বাচিত হন দৈনিক সমকাল পত্রিকার রায়হান খান।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে সাধারন সম্পাদক নির্বাচিত হন দুই দুইবারের সাবেক নির্বাচিত সাধারন সম্পাদক কালের কন্ঠের আলতাফ হোসেন মিন্টু। এছাড়া সহ-সভাপতি পদে নয়া দিগন্ত পত্রিকার রাকিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সোহরাওয়ার্দী শ্যামল ও শহীদুল ইসলাম বিপ্লব সমান ভোট পেয়ে যুগ্ম ভাবে নির্বাচিত হন।

কেরানীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাচন কমিশনার শফিক চৌধুরী ও সহকারী নির্বাচন কমিশনার ইউসুফ আলী প্রেসক্লাবের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব,বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকার নাজিম উদ্দিন ইমন, কোষাধক্ষ্য পদে দৈনিক আমাদের সময় পত্রিকার আশিক নূর, দপ্তর সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের খবরের এরশাদ হোসেন, নির্বাহী সদস্য পদে ডিবিসি নিউজের নাসির উদ্দিন লিটন ও দৈনিক দেশ রূপান্তরের রাজু আহমেদ নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *