শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতা
ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে। জনসাধারণের আবেগ ও আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, যেখানে কোন প্রকার সহিংসতার খবর পাওয়া যায়নি।
জাতীয়তাবাদী দল বিএনপি প্রতি গণমানুষের রায় জনাব তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের সাধারণ জনতা।
বাংলাদেশের প্রতি ষড়যন্ত্রকারীদের মুখে চুনকালি পড়েছে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও উদ্বেগের অবসান ঘটেছে ১২ই ফেব্রুয়ারি বিএনপি’র নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে।
ঢাকা জেলার ২০ টি সংসদীয় আসনের মধ্যে মিরপুরের ঢাকা- ১৬ আসনটিতে অনিয়ম এর অভিযোগের কিছু প্রমাণ মিলেছে। ধানের শীষের প্রার্থী জনাব আমিনুল হক পুনঃনির্বাচনের দাবী জানিয়েছেন,
কথা হয় ১৬ আসনের রুপনগর থানা বিএনপির যুগ্ন আহবায়ক জনাব নাজমুল ইসলাম মিল্টনের সাথে। তিনি বলেন ১৬ আসনের অনিয়মের বিষয় ইতিমধ্যে আমাদের নেতা জনাব আমিনুল হক নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে।কমিশন ব্যবস্থা না নিলে নির্বাচন কমিশন ঘেরাও সহ রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।