মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

খুবিতে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

 

মো: নাঈম শেখ, খুবি প্রতিনিধি

 fc

খুলনা বিশ্ববিদ্যালয়ে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে আয়োজিত আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা–২০২৫ এর পর্দা উঠেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ একাডেমিক ভবনের সামনের মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে আয়োজিত এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের দলসমূহ অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও সুস্থ রাখতে সহায়ক। ফুটবল আমাদের জাতীয় ও সাংস্কৃতিক আবেগের প্রতীক। তবে খেলায় অংশগ্রহণের সময় শৃঙ্খলা বজায় রাখা ও রেফারির সিদ্ধান্তকে মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “২০২২ সালের জুলাই আন্দোলনে শহিদ হওয়া আমাদেরই শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে এই প্রতিযোগিতা দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে। আশা করি, প্রতিটি খেলা শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার চেতনার পাশাপাশি সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধও জাগ্রত করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত বলেন, “খেলার মূল সৌন্দর্য খেলোয়াড়সুলভ আচরণে। প্রতিযোগিতার উত্তাপের মধ্যেও রেফারির সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে খেলোয়াড়দের উচিত স্পোর্টসম্যানশিপ বজায় রাখা।”

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন বাংলা ডিসিপ্লিনের হিমেল এবং সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক মো. মঈনুল ইসলাম। উপস্থিত ছিলেন উপ-পরিচালক এস এম জাকির হোসেনসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *