মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

খুবির প্রাঙ্গণে সাহিত্যের ছায়া আর সবুজের স্বপ্নে শিশুরা

 

 

মো: নাঈম শেখ, খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিশু শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। সাহিত্যভিত্তিক সংগঠন ‘ছায়াবৃত্ত পাঠক ফোরাম’ এবং তরুণ নেতৃত্ব নির্ভর সংগঠন ‘ইয়ুথ ফর ইনক্লুশন অ্যান্ড সাসটেইনেবিলিটি (YIIS)’ এর যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পশ্চিম পাশে টেনিস কোর্ট সংলগ্ন খালি জায়গায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “গাছ আমাদের সবচেয়ে উপকারী বন্ধু। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সুস্থ জীবনযাপনের জন্য গাছের কোনো বিকল্প নেই।” তিনি কোমলমতি শিশুদের আরও বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন এবং এমন উদ্যোগ নেওয়ার জন্য ছায়াবৃত্ত ও ওয়াইআইএসকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক আবু সালেহ মোঃ পারভেজ, উপাচার্যের সচিব মিজানুর রহমান খান, প্রশাসন শাখার প্রধান মোঃ আব্দুর রহমান, এস্টেট শাখার প্রধান এস এম মোহাম্মদ আলী, রেজিস্ট্রারের সচিব শেখ আফসার উদ্দিন, ছায়াবৃত্তের প্রধান সমন্বয়ক মাইশা তাসনিম ঋতি, স্কুল কার্যক্রমের সমন্বয়ক মোঃ লিমন শেখ এবং ওয়াইআইএস-এর টিম লিডার রাহুল সরকার। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ ও শিশু শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *