মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

গভীর রাতে মোরেলগঞ্জে দোকান পুড়ে ছাই

 

এস কে শফিকুল
মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাস স্টান্ডে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মোরেলগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড নিবাসী মোঃ হাসান এর চায়ের দোকান। জানা যায় ১৭ তাং রাত ৩ টার দিকে আগুনের শিখা দেখে ছুটে আসেন স্থানীয় লোকজন। এ সময় তারা আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দোকানের সব মালামাল সহ দোকানের কাঠামো পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনা শুনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোজ খবর নিতে ছুটে যান মোরেলগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব, রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব জাহাঙ্গীর আল আজাদ। তিনি পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করেন এবং দোকান মালিকের সাথে কথা বলে তাকে সান্ত্বনা প্রদান করেন।

দোকানে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায় নি।তবে দোকানের মালিক মোঃ হাসান দাবি করেন তার দোকানে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *