শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

গাজীপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকের রমরমা ব্যবসা

গাজীপুর পরিবেশ আন্দোলনের (গাপা) তথ্যমতে গাজীপুরের ক্লিনিক-ডায়াগনস্টিক ভবনগুলোর একটিরও স্বাস্থ্য সেবার জন্য ব্যবহারের অনুমোদন নেই। দ্রুত সময়ের মধ্যে এসকল অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিকের বেআইনি লাইসেন্স প্রত্যাহার ও বন্ধের দাবি করেন সংগঠনটি।

 

সোমবার (১ জুলাই) সকালে গাজীপুর মহানগরীর নাওভাঙ্গা গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা)’র অফিসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন নেতারা।

 

সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, গাজীপুর জেলায় ২৮৬ টি ডায়াগনস্টিক সেন্টার ও ১৭৪ টি হাসপাতাল/ক্লিনিকসহ মোট ৪৬৪টি বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের নিবন্ধন রয়েতার মধ্যে লাইসেন্স রয়েছে মাত্র ২৬৬ টি প্রতিষ্ঠানের। এছাড়াও এই জেলায় নিবন্ধন বিহীন আরও বেশ কিছু স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান রয়েছে। তবে নিবন্ধিত কোন প্রতিষ্ঠানেরই নেই স্বাস্থ্য সেবা পরিচালনার অনুমোদন।

তারা বলছেন, ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), গাজীপুর অঞ্চল’ তথা ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ’র কাছ থেকে গাপা’ অনুমোদনের তথ্য চায়পরে তারা আমাদের লিখিত বক্তব্যে গাজীপুরে চলমান বেসরকারি স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবহৃত কোনো ভবনের ‘ব্যবহারের অনুমোদন’ নেই বলে জানানো হয়েছে।

বক্তারা বলেন, যে সকল হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ভবন ‘বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড’ অনুযায়ী স্বাস্থ্য সেবা ভবন হিসেবে গড়ে ওঠেনি এবং ব্যবহারের অনুমোদন নেই, রোগীদের সেবা গ্রহণের জন্য উপযুক্ত আবাসন নেই, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা নেই সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

 

এসময় উপস্থিত ছিলেন গাপা’র সভাপতি ফেডরিক মুকুল বিশ্বাস, সহ-সভাপতি মুছাদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন সবুজ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, কার্য নির্বাহী সদস্য এনামুল হক, শামসুল হক, মোঃ হাসান আলী প্রমুখ।।ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *