মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাগেরহাটে অস্বচ্ছল রোগী ও প্রতিষ্ঠানে জেলা পরিষদের সহায়তা উপকূলে কিশোরী-নারীর স্বাস্থ্যঝুঁকি নিয়ে সচেতনতা মোংলা-রামপালের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ গোয়ালন্দে যুবককে গলা কেটে হত্যা চন্দনাইশ জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২

চন্দনাইশে এসএসসি-৯১ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

 

এস.এম.জাকির,

চন্দনাইশ,(চট্টগ্রাম)

 

চন্দনাইশের ২৫টি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯১ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীদের মিলনমেলা সুচিয়া একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। গতকাল ২৪ মে সকাল থেকে দিনব্যাপী এই মিলন মেলায় ২৫টি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৩’শ শিক্ষার্থীর উপস্থিতিতে কমিউনিটি সেন্টারটি মুখরিত হয়ে উঠে। সকালে বর্ণাঢ্য র‍্যালী, জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান মেলায় সতীর্থদের আড্ডা, স্মৃতিচারণ, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সংগঠনের আহবায়ক নুরুল আবছারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা মীর মহিউদ্দীন, চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, সাখাওয়াত হোসেন মান্নান, মাঈনুদ্দিন বাবর, এড. সিদ্ধার্থ রক্ষিত, শহিদুল ইসলাম, এফআরএম রোমান,  দেলোয়ার হোসেন, পলাশ বড়–য়া, মৌসুমী বড়–য়া, মাইনুল ইসলাম হায়দার প্রমুখ।

 

১৯৯১ সালের শিক্ষার্থীদের মিলন মেলার আসরে জমে উঠে আড্ডা। যে যার মত করে তাদের শৈশবের স্মৃতিকে বন্ধুদের সামনে তুলে ধরতে গিয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়ে। অনেকেই শিক্ষকদের স্মৃতির কথা তুলে কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের এই স্মৃতি চারণ দেখে তাদের সাথে আসা তাদের ছেলে-মেয়েরাও অভিভূত হন। সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল এক আনন্দ ও উৎসব মুখর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *