রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

চন্দনাইশে চলন্ত অটোরিক্সায় আগুন চালক নিহত ঘটনার সাথে জড়িত পুলিশের শাস্তি চেয়ে সড়কে গাছ ফেলে ৩০ মিনিট সড়ক অবরোধ 

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

এস.এম.জাকির।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কলেজ গেইট এলাকার  চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় ব্যাটারি থেকে  আগুন লাগে। এ সময় দগ্ধ হয়ে অটোরিক্সা (সি এন জি) চালকের মৃত্যু হয়। নিহত ব্যক্তি হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইসামতি আলী নগর এলাকার মৃত মফিজুর রহমান ও গোল চম্পার ছেলে মোঃ সবুর (২৮)। সাধারণ জনগণ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে গাছ ফেলে ঘটনার সাথে জড়িত পুলিশের শাস্তি চেয়ে ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখে। চন্দনাইশ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । গতকাল সোমবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৩ টায় পটিয়াঅভিমুখী সিএসজিচালিত অটোরিকশা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাজার পয়েন্ট ব্রিজ এলাকায় দোহাজারী পুলিশ বক্সের দায়িত্বরতদের ধাওয়া খেলে দ্রুত উল্টোপথে ফিরে যেতে গিয়ে পিছন দিক থেকে আসা বালুবর্তী একটি ট্রাকের (চট্ট মেট্টো শ-১১-৩৪৪১) সাথে ধাক্কা লাগে। এতে অটোরিকশাই থাকা ব্যাটারি থেকে  আগুন লেগে যায়। এসময় অটোরিকশায় থাকা এক মহিলা যাত্রী সামনে ছিটকে পড়ে বেচেঁ গেলেও চালক আগুনে পুড়ে মারা যায়। স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ ইরফান বলেন, চন্দনাইশ কলেজ গেইট এলাকার বরুমতি ব্রিজ এর উপর একটি অটোরিক্সায় ব্যাটারি থেকে আগুন লেগে চালক নিহত হয়েছে শুনেছি। আমরা দূরে ডিউটিতে তাকাই ওখানে যেতে পারি নাই। কিন্তু ওখানে দোহাজারী পুলিশ বক্সের অভিযান চলছে সেজন্য আমরা ওইদিকে যাই নাই। দোহাজারী পুলিশ বক্স এর ইনচার্জ দেলোয়ার হোসেন সবুজ বলেন, ঘটনা থেকে আমরা ২
কিলোমিটার দূরে ছিলাম, ঘটনার ২ ঘন্টা আগে আমরা সড়কের অভিযান বন্ধ করি। আমরা কোন অটোরিক্সাকে ধাওয়া করি নাই। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *