সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাগেরহাটে অস্বচ্ছল রোগী ও প্রতিষ্ঠানে জেলা পরিষদের সহায়তা উপকূলে কিশোরী-নারীর স্বাস্থ্যঝুঁকি নিয়ে সচেতনতা মোংলা-রামপালের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ গোয়ালন্দে যুবককে গলা কেটে হত্যা চন্দনাইশ জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২

চন্দনাইশে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়ক নির্মাণ কাজ বন্ধ করেছেন চেয়ারম্যান

এস.এম.জাকির,

চন্দনাইশ,(চট্টগ্রাম)

 

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার হাশিমপুর (ছৈয়দাবাদ) থেকে বড়ুয়া পাড়া সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সংস্কার কাজ বন্ধ করেছেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এড. কামেলা খানম রূপা।

গত ১৭ মে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরে জমিনে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে সড়কটির সংস্কার কাজ বন্ধ করে দেয়।

সে সাথে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সংস্কারকৃত সড়কের অংশে পুণরায় সিডিউল মোতাবেক সামগ্রী ব্যবহার করে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। এ সময় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জুনাইদ আবছার চৌধুরী, উপ-সহকারি প্রকৌশলী মো. আব্দুল মোবিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা প্রকৌশলী মো. জুনাইদ আবছার চৌধুরী বলেছেন, সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার বিষয়টি সত্য হওয়ায় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স এইচ আর এন্টারপ্রাইজের পরিচালক ওয়াহেদকে সিডিউল মোতাবেক সংস্কারের কাজ করার আদেশ দিয়েছেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *