মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

চন্দনাইশে বিভিন্ন উপকরণ বিতরণ ও উপজেলা পরিষদের নতুন ভবনের শুভ উদ্বোধন

 

এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

চন্দনাইশ উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ শিক্ষা সামগ্রী বিতরণ ও উপজেলা পরিষদের নতুন ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ৮ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ রাজিব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ শিক্ষা সামগ্রী বিতরণ ও উপজেলা পরিষদের নতুন ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী ও ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ শিক্ষা সামগ্রী বিতরণ ও উপজেলা পরিষদের নতুন ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আজাদ হোসেন। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিপিন চন্দ্র রায়, সহকারী প্রকৌশলী মোঃ আবুল কাশেম নুরউদ্দীন, ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, খাদ্য বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জহিরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতি বড়ুয়া, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন প্রমূখ। উপজেলার ২ টি পৌরসভা ও ৮ টি ইউনিয়ন থেকে আগত উপকারভোগী প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ট্রাই সাইকেল, সুবর্ণ কার্ড, শিক্ষা উপকরণ, যুব প্রশিক্ষণ সনদ , এতিম শিক্ষার্থীদের মাঝে পোষাক, কৃষকদের মাঝে সার ও বীজ ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা পরিষদের নতুন ভবন উদ্বোধন শেষে নতুন ভবনের সামনে প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গাছের চারা রোপণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *