মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাগেরহাটে অস্বচ্ছল রোগী ও প্রতিষ্ঠানে জেলা পরিষদের সহায়তা উপকূলে কিশোরী-নারীর স্বাস্থ্যঝুঁকি নিয়ে সচেতনতা মোংলা-রামপালের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ গোয়ালন্দে যুবককে গলা কেটে হত্যা চন্দনাইশ জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২

চন্দনাইশে বৌদ্ধ পরিষদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী গুণীজনদের সম্মাননার মাধ্যমে গুণী জনের সংখ্যা বাড়ে

 

এস.এম.জাকির,

চন্দনাইশ,(চট্টগ্রাম)

 

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, গুণীজনদের সম্মাননার মাধ্যমে গুণী জনের সংখ্যা বাড়ে এবং নিজেরাও সম্মানিত হয়। বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন সংখ্যায় কম হলেও প্রতিটি ক্ষেত্রে কৃতিত্বের সহিত নিজেদেরকে স্থান করে নিয়েছে প্রতিটি ক্ষেত্রে।

 

শিক্ষা, সংস্কৃতি, দেশ সেবায় অন্যান্যদের পাশাপাশি বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা তাদের যোগ্যতা ও মেধার মধ্য দিয়ে স্থান করে নিয়েছে। প্রতিটি মানুষ তার কর্মগুণে গুণানিত হয়।

 

গতকাল ২৪ মে চন্দনাইশ বৌদ্ধ পরিষদের উদ্যোগে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বার্ষিক বৃত্তি প্রদান, গুণীজন সম্মাননা ও কৃতি শিক্ষাথর্ী সংবর্ধনা বাদামতল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

 

পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মৃদুল কান্তি বড়–য়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এমপি। উদ্বোধক ছিলেন প্রধান পৃষ্ঠপোষক রাখাল চন্দ্র বড়–য়া, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, এ্যাড. প্রভূতি রঞ্জন বড়–য়া, সুদীপ বড়–য়া, টিভি ব্যক্তিত্ব অশোক বড়–য়া, প্রদীপ বড়–য়া চন্দ্র। আলোচনায় অংশ নেন সংবর্ধিত অতিথি প্রতিমন্ত্রীর একান্ত সচিব সুব্রত বড়–য়া, দীপন কুমার বড়–য়া, সুমন চৌধুরী, সুমন বড়–য়া বাপ্পী, রুবেল বড়–য়া।

 

স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহ্বায়ক চন্দন কান্তি বড়–য়া, সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন গৌতম কুমার বড়–য়া, বক্তব্য রাখেন, টিপু কুমার বড়–য়া, সিটু কুমার বড়–য়া, বিধান বড়–য়া, স্বপ্না বড়–য়া, ইলা বড়–য়া, মৃনাল বড়–য়া, এড. সুদল বড়–য়া, বাবুল বড়–য়া, পারমিতা বড়–য়া প্রমুখ।

 

এদিকে সকালে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অষ্টউপকরণসহ সংঘদান, ভিক্ষু সংঘের পিন্ড দান ও ধর্মীয় আলোচনা সভা অতুলানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোমানন্দ মহাস্থবির, প্রজ্ঞানন্দ স্থবির প্রমুখ। তারা বলেন, সকলে একভূত হয়ে ধর্মীয় মানদন্ডকে সমন্নত রেখে বিভাজন ভুলে যাওয়ার আহ্বান জানান।

 

সে সাথে সরকারের প্রতি প্রতিটি উপজেলায় একটি করে মডেল বৌদ্ধ বিহার স্থাপনের দাবী জানান। উপজেলার ২৩টি বৌদ্ধ গ্রামের এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২০ জন, ৬৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *