শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

চন্দনাইশে ১টি এলজি ওয়ান শুটার ২টি সীসা কার্তুজ সহ ১জন গ্রেপ্তার

 

এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকায় থেকে গোপন সংবাদে ভিত্তিতে অস্ত্র সহ ১ জনকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি এলজি ওয়ান শুটার ও ২ টি সীসা কার্তুজ উদ্ধার করা হয়েছে। আজ ২৭ আগস্ট বুধবার দুপুর ২ টা ৪৫ মিনিটের দিকে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকা উত্তর হাশিমপুর রেলওয়ে স্টেশনের পাকা রাস্তা সংলগ্ন বোবার বাড়ির বিপরীতে মাসুদ এন্টারপ্রাইজ ইট বালুর দোকান সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী হলেন চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ছৈয়দাবাদ এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে মোঃ মাহবুবুল আলম (৪২)। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে গোপন সংবাদে ভিত্তিতে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকা থেকে মোঃ মাহবুবুল আলম (৪২) গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১টি এলজি ওয়ান শুটার ও ২ টি সীসা কার্তুজ উদ্ধার করা হয়। যার মধ্যে একটি কার্তুজ অস্ত্রের ভিতরে লোড অবস্থায় ছিলো। তিনি আরও বলেন, অপরাধ দমনে চন্দনাইশ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *