মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাগেরহাটে অস্বচ্ছল রোগী ও প্রতিষ্ঠানে জেলা পরিষদের সহায়তা উপকূলে কিশোরী-নারীর স্বাস্থ্যঝুঁকি নিয়ে সচেতনতা মোংলা-রামপালের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ গোয়ালন্দে যুবককে গলা কেটে হত্যা চন্দনাইশ জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২

চন্দনাইশ দোহাজারীতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ

 

এস.এম.জাকির,

চন্দনাইশ,(চট্টগ্রাম)

 

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’২৩ এ বৃত্তি প্রাপ্তদের পুরষ্কার, সনদ বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা উপজেলার দোহাজারী স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

 

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) জোনের ব্যবস্থাপনায় গতকাল ২২ মে (বুধবার) দুুপুরে সংগঠনের সভাপতি মু. আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, নাহার বিল্ডার্স লিমিটেড এর চেয়ারম্যান ও এমডি প্রকৌশলী মো. জসিম উদ্দীন জনি, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে- মুসলিম জুরিষ্ট এন্ড লয়ারস ফোরাম বাংলাদেশ’র মহাসচিব, এড. এম. আবু নাছের তালুকদার, সাবেক অধ্যক্ষ আহমদ হোসাইন আলকাদেরী, প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মুহাম্মদ আখতার হোসেন চৌধুরী, বিশেষ বক্তা ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় পর্ষদের নির্বাহী পরিচালক মাও. নুর উল্লাহ রায়হান খঁান, জেলার সমন্বয়ক মুহাম্মদ নুর উদ্দীন। আহ্বায়ক মুহাম্মদ মোসলেহ উদ্দীন ও সদস্য সচিব মুহাম্মদ ফোরকান উদ্দীন ফরহাদের যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. মো. সোলাইমান ফারুকী, অধ্যক্ষ আ.ন.ম আহমদ রেজা নক্সাবন্দী, মাও. আব্দুল গফুর রব্বানী, বনফুল কোম্পানি লিমিটেড’র জি.এম শাহ কামাল মোস্তফা, এইচ.আর শিপিং লাইনস এর স্বত্বাধিকারী নুরুল আলম। সভায় বক্তব্য রাখেন আবু সুফিয়ান, নাসির উদ্দীন, জিসান, আয়ুব আলী প্রমুখ। বক্তাগণ বলেন, সৃজনশীল সুপ্ত জ্ঞান বিকাশে শহীদ-হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার বিকল্প নেই। বর্তমানে বিভিন্ন অপরাজনীতির স্বীকার হয়ে শিক্ষার্থীরা দিশেহারা

হলেও শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ছাত্রদেরকে জ্ঞানের দিকে ধাবিত করছে। এই বৃত্তি পরীক্ষা আজ সারা দেশে যেইভাবে সফলতার স্বাক্ষর রেখেছে তা প্রশংসার দাবি রাখে। গতবছর স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ২য় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ১১৫২ জন পরীক্ষার্থী অংশ নেন। তৎমধ্যে ট্যালেন্টপুলে ২৫, এ-গ্রেডে ৩৮, সাধারণে ৬০ জনসহ ১২৩ জন শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *