মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাগেরহাটে অস্বচ্ছল রোগী ও প্রতিষ্ঠানে জেলা পরিষদের সহায়তা উপকূলে কিশোরী-নারীর স্বাস্থ্যঝুঁকি নিয়ে সচেতনতা মোংলা-রামপালের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ গোয়ালন্দে যুবককে গলা কেটে হত্যা চন্দনাইশ জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২

চেতনা বাংলাদেশ এর উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত-  সুস্থ ও সুন্দর জীবনের জন্য প্রাকৃতিক ফল খাওয়ার বিকল্প নেই

আব্দুস সালাম

 

নিজস্ব প্রতিবেদক : শনিবার, ২৫ মে, ২০২৪ ইং।

 

ফল ব্যবসায়ীদের কীটনাশক মিশিয়ে ফল দূষিত না করার আহ্বান জানিয়ে সামাজিক সংগঠন “চেতনা বাংলাদেশ” এর প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন,

সুস্থ ও সুন্দর জীবনের জন্য প্রাকৃতিক ফল খাওয়ার বিকল্প নেই। দেশের বাজারে অসাধু ব্যবসায়ীরা ফলে ফরমালিন ব্যবহার করে। সেসব ফল বাজার থেকে কিনে শিশু বাচ্চাদের খাওয়ানো হয়। যেগুলো আমাদের সন্তানদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি রয়েছে।

 

তিনি বলেন, দেশ থেকে অনেক ফল হারিয়ে যাচ্ছে, তাই দেশীয় ফল গাছ বেশি বেশি করে লাগাতে হবে।

 

রাজধানীর শান্তিনগরে “চেতনা বাংলাদেশ” এর উদ্যোগে গ্রীষ্মকালীন মৌসুমি ফল উৎসবের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আব্দুস সালাম বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক।

 

আজ শনিবার (২৫ মে) বিকেল ৫ টা থেকে রাত ৭ টা পর্যন্ত রাজধানীর শান্তিনগরে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়।

 

সংগঠনের সভাপতি ইন্জিনিয়ার ফয়সাল সালাম সাগর এর নির্দেশে সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মাহমুদ ও সহ সাংগঠনিক সম্পাদক এম এস আসিফ ইমাম এর সার্বিক তত্ত্বাবধানে কার্যকরী সভাপতি বাবর আলী বাবুসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আব্দুস সালাম বলেন, আমাদের দেশে প্রাকৃতিক ভাবেই মৌসুমি ফলের এক বিশাল সমারোহ আছে। দেশীয় ফলগুলো পুষ্টি ও গুণগতমানে অনন্য। নিয়মিত পুষ্টিকর ফল শারীরিক রোগব্যাধি থেকে দূরে রাখে। তিনি বলেন, শরীর সুস্থ রাখতে ফল খাওয়ার কোনো বিকল্প নেই।

 

গ্রীষ্মকালীন মৌসুমি দেশি ফল উৎসবে

আম, জাম, লিচু, কলা, ভাঙ্গী, সাম্ভাব,তাল, জামরুল, সফেদা, তরমুজ, আনারস, কাঁঠাল, ওর বরই সহ বিভিন্ন জাতের দেশিয় ফল প্রদর্শন করা হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *