শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
গোয়ালন্দে যুবককে গলা কেটে হত্যা চন্দনাইশ জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ হাসান শাহরিয়ার রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি :

 

খাবার খাবো পুষ্টি গুণে ” এই স্লোগানকে সামনে রেখে ০৯ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা সদর হাসপাতালের কনফারেন্স রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালী ও সিভিল সার্জন অফিস সাতক্ষীরার বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. পলাশ আহমেদ।

 

এসময় আরো বক্তব্য রাখেন , জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গাজী বশির আহমেদ,জেলা ভোক্তাধিকার কর্মকর্তা মো. নাজমুল হাসান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত, সদর হাসপাতালের জুনিয়র শিশু কনসালটেন্ট ডাঃ মো. রিয়াদ হাসান, সুশীলন সংস্থার উপ-পরিচালক জি এম মনিরুজ্জামান, ইউনিসেফ খুলনার ফিল্ড অফিসের কর্মকর্তা শারমিন আক্তার ।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে করিম, ডাঃ সাইফুল আলম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা কৃষি প্রকৌশলী মো. হারুন অর রশিদ, ডাঃ এস এম এ মুক্তাদির তামীম, ডাঃ পার্থ, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রামপ্রসাদ ঢালী প্রমুখ।

 

উল্লেখ্য ৯ মে থেকে ১৫ মে পর্যন্ত দেশব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন হচ্ছে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরায় উক্ত পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ্য জীবনের জন্য অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করতে হবে। খাবারে চিনি ও লবনের মাত্রা সব সময় সীমিত রাখতে হবে। এছাড়া বাচ্চাদের খাবারের ব্যাপারে পরিবার পর্যায়ে অবশ্যই সচেতন হতে হবে। বসত ভিটায় বেশি বেশি শাকসবজি চাষ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *