রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

ঠাকুরগাঁওয়ের টিকাপাড়ায় স্মৃতি বিজরিত রেলিং ভেঙ্গে ফেলার অভিযোগ – এলাকাবাসীর ক্ষোভ !

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও পৌরসভার ৩ নং– ওয়ার্ড টিকাপাড়ায় ঐ এলাকার ঐতিহ্য বহনকারী একটি ব্রিজের রেলিং ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে। এতে ঐ এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। জানা যায়, স্বাধীনতা যুদ্ধের পূর্বেই টিকাপাড়া প্রবেশমুখের ড্রেনে একটি ব্রীজ নির্মাণ করা হয়। ঐ ব্রিজটির ২ পাশের ২টি রেলিং রয়েছে। ব্রিজটি ঐ এলাকার ঐতিহ্য বহন করে আসছিল। ঘটনাক্রমে ড্রেনের পাশে বাড়ি করার সুবাদে স্থানীয় এক ব্যক্তি ব্রীজের একটি র‌্যালিং ভাঙ্গার পরিকল্পনা করেন। বিষয়টি জানার পর স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলে ঐ ব্যক্তি ২০২১ সালের ২৭ জুলাই ঠাকুরগাঁও পৌরসভায় একটি লিখত দরখাস্ত করেন। দরখাস্তের প্রেক্ষিতে পৌরসভা কর্তৃপক্ষ ৬টি শর্ত সাপেক্ষে একটি আদশে প্রদান করেন। এটি জানার পর ঐ এলাকার প্রায় শতাধিক মানুষের স্বাক্ষরিত একটি গণপিটিশন ঠাকুরগাঁও পৌরসভার মেয়র বরাবরে জমা করা হয়।

যেখানে উল্লেখ করা হয়, ঐ ব্রিজটি একটি স্মৃতি বিজরিত এবং ঐ এলাকার ঐতিহ্য বহনকারী স্থাপনা। এটি ভাঙ্গা হলে এলাকাবাসীর প্রতি অন্যায় করা হবে, এটি ভাঙ্গা হলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরী হতে পারে। এ কারনে এটি না ভাঙ্গার জন্য এলাকাবাসী জোর দাবি জানলে ২০২১ সালের ৩ আগষ্ট ঠাকুরগাঁও পৌরসভার পক্ষ থেকে রেলিংটি না ভাঙ্গার কাজটি সাময়িক বন্ধ রাখার জন্য বলা হয়। এতে ঐ এলাকার মানুষজন স্বস্তিতে থাকে। এ অবস্থায় সম্প্রতি ব্রিজটির ২টি রেলিংয়ের মধ্যে উত্তর পাশের রেলিংটির পূর্ব অংশ ভেঙ্গে ফেলা হয়েছে। এতে এলাকার সাধারণ মানুষজন ক্ষোভে ফেটে পরে। এ অবস্থায় বর্তমানে ঐ এলাকায় মানুষজন পৌরসভা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এ ঘটনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *