শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
গোয়ালন্দে যুবককে গলা কেটে হত্যা চন্দনাইশ জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি

ঠাকুরগাঁওয়ে আবার বন্ধ রেশম কারখানা

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,প্রায় ২১ বছর বন্ধ থাকার পর ঠাকুরগাঁও রেশম কারখানা সচল হয় ২০২৩ সালের আগস্ট মাসে।

 

নতুনভাবে কারখানা চালু হওয়ায় স্বপ্ন দেখতে শুরু করেছিলেন শ্রমিক-কর্মচারীরা। পরিবার-পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে বাঁচার আশা জেগেছিল। ৬ মাস যেতেই ফেব্রুয়ারিতে আবার বন্ধ হয়ে গেছে কারখানাটি।

ঠাকুরগাঁও সুপ্রিয় গ্রুপের মালিক বাবলু বলেন, আমাদের রেশম কারখানাটি চালু করেছিলাম। বাজার ভালো না থাকায় বাধ্য হয়ে আবার সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছি। শুধু আমাদের কারখানা নয়, অন্য যে কারখানা রয়েছে সেগুলো বন্ধ হয়ে গেছে।

 

স্থায়ীভাবে বন্ধ রাখা হয়নি। খুব তাড়াতাড়ি আবার আমরা উৎপাদনে ফিরব। ঠাকুরগাঁও জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মাহবুব-উল-হক বলেন, সুপ্রিয় গ্রুপের মালিক শর্ত ভঙ্গ করে কারখানার উৎপাদন হঠাৎ বন্ধ করে দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *