বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল নির্বাহী প্রকৌশলীর নির্দেশ উপেক্ষিত চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান স্কুলের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ। সরকারি হসপিটালে চিকিৎসা না দিয়ে প্রাইভেট চিকিৎসা দেয়া নিয়ে জনগণের প্রশ্ন? ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ।

ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে শ্বাসরুদ্ধ হত্যার অভিযোগে পলাতক স্বামী সহ পরিবারের সদস্যরা

 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁওয়ের সদরে সাহানাজ বেগম (২০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ মে) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে ৷

স্মার্টফোন না পেয়ে আত্মহত্যা করলো কিশোর ঘটনার পর থেকে গৃহবধুর স্বামী বিশাল রহমান (২২) ও শ্বশুর ফারুক হোসেন সহ বাড়ির সকল লোকজন পলাতক রয়েছে। নিহত সাহানাজ বেগম ঐ গ্রামের বিশাল রহমানের স্ত্রী। তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু। তিনি বলেন, বেশ কয়েকদিন থেকে তাদের ঝগড়া চলছে। গত রাতেও তারা ঝগড়া করেছে।

অনুমান করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। রাত থেকেই তাদের বাড়ির সবাই পলাতক রয়েছে। ছেলেটি মাদকের সঙ্গে জড়িত ছিল ৷ পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। তদন্ত সাপেক্ষে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। বাসার সকলেই পলাতক তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। মরদেহ ময়নাতদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *