মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাগেরহাটে অস্বচ্ছল রোগী ও প্রতিষ্ঠানে জেলা পরিষদের সহায়তা উপকূলে কিশোরী-নারীর স্বাস্থ্যঝুঁকি নিয়ে সচেতনতা মোংলা-রামপালের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ গোয়ালন্দে যুবককে গলা কেটে হত্যা চন্দনাইশ জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২

ঠাকুরগাঁওয়ে চুরির অপবাদে মা ও ছেলেকে নির্যাতন, ৭ ঘন্টা পর মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলায় চুরির অপবাদে ছেলে ও মাকে নির্যাতনের ৭ ঘণ্টা পর মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ মে) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের পরিষদ পাড়ার লিচু বাগানের গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত দায়ন ঋষি পরিষদ পাড়ার বিশু ঋষির স্ত্রী। নিহতের স্বজনরা জানায়, দায়নের একমাত্র ছেলে রাজন ঋষিকে ৩ লক্ষ টাকা চুরির অপরাধে মার-ধর ও নির্যাতন করে একই পাড়ার আমজাদ নামের এক ব্যক্তি ও তার সহযোগিরা।

নির্যাতন সইতে না পেরে এক পর্যায় রাজন বলে চুরিকৃত টাকা তার মায়ের কাছে রেখেছে। এমন কথা শোনার পর আমজাদের লোকজন নিহত দায়ন ও তার স্বামী বিশুকে বেধড়ক মারপিট করে।

 

পরবর্তীতে সন্ধ্যায় মা দায়ন ও ছেলে রাজন ঋষিকে থানায় নিয়ে যাওয়া হয়। থানা থেকে ফেরার পথে ছেলেকে বাসায় নামিয়ে দিয়ে মা দায়ন ঋষিকে নিয়ে যায় আমজাদের লোকেরা। কিন্তু সারারাত দায়ন আর ঘরে ফেরেনি।

 

পরদিন সকালে তার ঝুলন্ত মরদেহ বাড়ির পাশে লিচু বাগান থেকে উদ্ধার করে এলাকাবাসি। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয় । এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। নিহত দায়নের লাশ নিয়ে আদিবাসী গোষ্ঠী ঠাকুরগাঁও থানায় বিচারের দাবিতে অবস্থান নেয়। এ ব্যপারে ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের যথাযথ আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *