মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের সাথে সুধীজনের মতবিনিময় সভা ।

 

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানার সাথে মতবিনিময় সভা করেন জেলার সুধীজন। ২৯ সেপ্টেম্বর রোববার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত ফারজানার সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, ঠাকুরগাঁও জেলা জেএসডি’র সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা জাসদের সভাপতি রাজিউর রহমান রাজ, ঠাকুরগাঁও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মো: ইয়াকুব আলী, ঠাকুরগাঁও জেলা জামায়াতের নেতা জালাল উদ্দিন প্রধান, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক এ্যাড. এন্তাজুল হক, ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, আলপনা সাহিত্য সংসদের সভাপতি সাধারণ সম্পাদক মো: আখতারুজ্জামান সাবু, কালেক্টরেপ পাবলিক হাই স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক জালাল উদ্দিন , বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমুখ। সভায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *