শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

ঠাকুরগাঁওয়ে দুদকের গণশুনানি

 

মো মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

“রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন সরকারি অফিসে সেবা নিতে এসে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণকে নিয়ে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

৩ জুন সোমবার দুর্নীতি দম কমিশন(দুদক) এর আয়োজনে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলরুমে এই গণশুনানির আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, রংপুর বিভাগের পরিচালক তালেবুর রহমান, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক সহ ঠাকুরগাঁও জেলার সকল সরকারি দপ্তরের প্রধান, জন প্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।

এ সময় উক্ত গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ ঠাকুরগাঁও সদরের সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সামনে তুলে ধরেন। সেই সাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *