বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল নির্বাহী প্রকৌশলীর নির্দেশ উপেক্ষিত চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান স্কুলের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ। সরকারি হসপিটালে চিকিৎসা না দিয়ে প্রাইভেট চিকিৎসা দেয়া নিয়ে জনগণের প্রশ্ন? ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ।

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ি গ্রেফতার , মাদক উদ্ধার

 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সহ ৩ ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। ২৫ মে শনিবার ঠাকুরগাঁও জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

 

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ৩০ বোতল ফেনসিডিল, ১২০ গ্রাম শুকনো গাঁজা এবং ২০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

তিনি জানান, বালিয়াডাঙ্গী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউপির পশ্চিম সরলিয়া গ্রামের মৃত সোয়ার উদ্দীনের ছেলে মো: দাবার উদ্দীন (৬২) কে ৩০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়।

 

অপরদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া হাই স্কুলের সামনে পাকা রাস্তার উপরে সন্দেহভাজন ব্যক্তি মো: মানিক (৩১) কে ১২০ গ্রাম শুকনো গাঁজা সহ গ্রেফতার করে রুহিয়া থানা পুলিশ। সে অত্র থানাধীন সেনিহারী মধ্যপাড়া গ্রামের মো: আলাব উদ্দীন ওরফে আলাউদ্দিনের ছেলে।

 

একই সাথে পীরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে রঘুনাথপুর মৌজাস্থ পীরগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের সামনে থেকে ২০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় পীরগঞ্জ উপজেলার সিন্দুনা গ্রামের মো: ইসমাইল হোসেনের ছেলে মো: রশিদ (৪৩) কে গ্রেফতার করে পুলিশ। বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান, পুলিশ সুপার।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *