সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাগেরহাটে অস্বচ্ছল রোগী ও প্রতিষ্ঠানে জেলা পরিষদের সহায়তা উপকূলে কিশোরী-নারীর স্বাস্থ্যঝুঁকি নিয়ে সচেতনতা মোংলা-রামপালের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ গোয়ালন্দে যুবককে গলা কেটে হত্যা চন্দনাইশ জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বৈদ্যুতিক তারে জড়িয়েছিল ২ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ মে) রাত ১০টার দিকে ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বর্মতোল গ্রামে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। মৃত ২ ভাই তমিজ উদ্দিন (৫০) ও রবিউল ইসলাম (৪৫) ঐ গ্রামের দবিজ উদ্দিনের ছেলে।

ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, দিনভর ভুট্টা ভাঙার কাজ শেষে রাতে নিজ বাড়িতে তমিজ উদ্দিন ফ্যানের বৈদ্যুতিক তারের লিকেজ পলিথিন দিয়ে বাঁধছিলেন। এ সময় ফ্যান ঝুলিয়ে রাখা রডের সাথে বৈদ্যুতিক তারের স্পর্শ হলে বিদ্যুৎস্পৃষ্ট হয় বড় ভাই।

তাকে বাঁচাতে গিয়ে ছোট ভাই রবিউল ইসলাম ও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়। ভানোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মামুন জানান, ৫ ভাইয়ের মধ্যে ১ ভাই ৩ বছর আগে মারা গেছে। ২ ভাই ঢাকায় চাকরি করেন, ২ ভাই এলাকায় কৃষি কাজ করেন জীবিকা নির্বাহ করেন। মারা যাওয়া ২ ভাইয়ের ৭ সন্তান থাকলে ও সকলেই নাবালক।

২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন ২ ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক। সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *