বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বাগেরহাটে অস্বচ্ছল রোগী ও প্রতিষ্ঠানে জেলা পরিষদের সহায়তা উপকূলে কিশোরী-নারীর স্বাস্থ্যঝুঁকি নিয়ে সচেতনতা মোংলা-রামপালের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ গোয়ালন্দে যুবককে গলা কেটে হত্যা চন্দনাইশ জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার।

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে এসি ল্যান্ডের বিরুদ্ধে মানববন্ধন

 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ৮ জুন শনিবার সাপ্তাহিক কাতিহার পশুর হাট থেকে ক্ষমতার অপব্যবহার করে অতিরিক্ত টোল আদায় অপরাধে মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক দিনমজুর কে জেল দেওয়ার প্রতিবাদে রানীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণিকা আক্তারের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

৯ জুন (রোববার) সকালে এলাকাবাসীর আয়োজনে রানীশংকৈল উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় রানীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে বক্তারা বলেন, হাট বাজারের দায়িত্ব হাট ইজারাদারের উপর অর্পিত করেছেন আপনারা।

হাটের যদি কোন অনিয়ম হয়ে থাকে তাহলে সেটার দায়ভার হাট ইজারাদারের কোন সাধারণ শ্রমিকের নয়। কারণ তারা তিন শ’ চার শ’ টাকার বিনিময়ে হাটের মজুরি দেয়। অপরাধ যদি করে থাকেন ইজারাদার করেছেন কোন দিনমজুর শ্রমিক নয়।

সাজা হলে হাট ইজারাদারের হবে। বক্তারা আরো বলেন, শুধু কাতিহার বাজার নয় ঠাকুরগাঁও জেলার এমন কোন পশুর হাট নেই যে ৫ শ’ টাকার কম টোল নেই। অতিরিক্ত টোল আদায় করলে হাটের ইজারাদার করেছেন সাজা হলে ইজারাদারের হবে কোন শ্রমিকের নয়।

এটা ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছুই নয় বলে মনে করেন বক্তারা। এতে সাধারণ মানুষের আইনের প্রতি শ্রদ্ধা দিন দিন হারিয়ে যাবে বলে মনে করেন তারা। এ সময় রানীশংকৈল উপজেলার ৫ নং- বাচোর ইউনিয়নের ৭ নং – ওয়ার্ড ইউপি সদস্য উমের আলী, রানীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রসেনজিৎ দাস মলয়, স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজুয়ানুল হক রঞ্জু, সাদ্দাম,বিশ্বসহ কাতিহার বাজার এলাকার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *