বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
স্কুলের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ। সরকারি হসপিটালে চিকিৎসা না দিয়ে প্রাইভেট চিকিৎসা দেয়া নিয়ে জনগণের প্রশ্ন? ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন।

ঠাকুরগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে – দুস্থদের মাঝে খাবার বিতরণ ও বই প্রদর্শনী

 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং বই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩০ মে বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে প্রায় ৫ শতাধিত দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এবং জিয়া স্মৃতি পাঠাগারের ব্যবস্থাপনায় কার্যালয়ের সামনে স্টলের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে লেখা শতাধিক বই এবং ম্যাগাজিন দর্শনার্থীদের প্রদর্শনের জন্যে উন্মুক্ত রাখা হয়।

 

বিকেলে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম এর সভাপতিত্বে আলোজনা সভায় বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারন সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সল আমিন।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন আলম, যুগ্ম সম্পদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, ঠাকুরগাঁও সদর থানা বিএনপি’র সভপতি আব্দুল হামিদ, সাধারন সম্পদক মাহাবুব হোসেন তুহিন, জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মোসতাক হোসেন ও সাধারণ সম্পদক সিরাজুস সালেকিন। সভায় বিএনপির অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *