মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

দোহাজারীতে জগন্নাথ দেবের রথযাত্রা সম্পন্ন

 

এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা সম্পন্ন হয়েছে। গত ২৭ জুন শুক্রবার আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে দোহাজারীতে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় লোকজন ও ভক্তরা এই উৎসবে যোগ দেন এবং রথের দড়ি টেনে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে মাসির বাড়ি নিয়ে যান। জগন্নাথ দেবের রথযাত্রা একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা পুরী এবং অন্যান্য স্থানে পালিত হয়। এটি ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মাসির বাড়ি যাত্রা হিসেবে পরিচিত। এই উৎসবে ভক্তরা রথের দড়ি টেনে ভগবানকে মন্দির থেকে মাসির বাড়ি নিয়ে যান এবং সেখানে তারা কিছু দিন অবস্থান করার পর আবার মূল মন্দিরে ফিরে আসেন। দোহাজারীতেও এই উৎসব সাড়ম্বরে পালিত হয়েছে। স্থানীয় লোকজন ও ভক্তরা সকলে মিলে রথের দড়ি টেনে ভগবানকে নিয়ে যান এবং উৎসবে মেতে ওঠেন। জগন্নাথ দেবের রথ যাত্রা উপলক্ষে সকালে গীতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির সভাপতি তুষার কান্তি নাথের সভাপতিত্বে ও নিবাস বৈরাগীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপদেষ্টা স্বপন বৈরাগী, মাষ্টার নির্মল নাথ, গোপাল নাথ বাবুল, সাবেক সভাপতি পিন্টু নাথ, দোহাজারী তদন্ত কেন্দ্রের এ এস আই অনজয় দে, এল ডি পি নেতা জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ সভাপতি মানিক ধর, সহ সভাপতি মিলন নাথ, তনময় নাথ, লিংকন নাথ, শিমুল বৈরাগী প্রমূখ। রথটি দক্ষিণেশ্বরী কালী বাড়ি থেকে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক দোহাজারী দেওয়ানহাট হয়ে রথযাত্রাটি পুনরায় দক্ষিণেশ্বরী কালী বাড়িতে এসে শেষ হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *